Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

সিএসএস শব্দ উচ্চারন - Css Aural


Aural Style Sheet

Aural স্টাইল কোড গুলো ওয়েব পেজের লেখা বা text কে শব্দ বা audio তে রুপান্তর করে ব্যবহারকারীকে শোনায়। কোনো তথ্য দেখে পড়ার পরিবর্তে Aural স্টাইল সীট ব্যবহারকারীকে সেই তথ্য অর্থাৎ লেখা বা text গুলোকে স্পেসসহ উচ্চারন শুনতে ব্যবহার করা হয়।

শব্দ উচ্চারন যে সকল কাজে ব্যবহৃত হতে পারে -

Aural স্টাইল কোড গুলো এইচটিএমএল ডকুমেন্টকে লেখা বা text এ রুপান্তর করে এবং একটি স্ক্রিন রিডারে ফিডব্যাক হিসেবে প্রদান করে। স্ক্রিন রিডার হল কোন কম্পিউটার প্রোগ্রাম যা স্ক্রীন অর্থাৎ ওয়েব পেজে এ প্রদর্শিত সকল লেখা বা text কে শব্দে রুপান্তর করতে পারে ।

নিচে Aural style sheet এর একটি উদাহরণ দেখুন।

উদাহরণ

h1, h2, h3, p {
   voice-family: male;
   richness: 80;
   cue-before: url("beep.au")
   }

কোড এডিটর


ওপরের সিএসএস স্টাইল কোড গুলো দেখুন, এখানে একটি কথাকে সমন্বয় করে শব্দে পরিণত করে এবং তারপর জোড়ালো পুরুষ কন্ঠে তা পড়ে শোনায়।


CSS Aural Reference

নিচে একটি টেবিল দেখুন, যেখানে CSS Aural এর সকল প্রপার্টি ও বর্ণনা দেয়া হয়েছে।

প্রোপার্টি বর্ণনা মান সিএসএস
azimuth শব্দ কোথা হতে আসবে তা নির্ধারণ করে angle
left-side
far-left
left
center-left
center
center-right
right
far-right
right-side
behind
leftwards
rightwards
২
cue একটি ঘোষনায় কিউ(cue) প্রোপার্টি নির্ধারণ করে cue-before
cue-after
২
cue-after একটি এলিমেন্টের কন্টেন্ট বলার পর কী শব্দ হবে তা নির্দেশ করে none
url
২
cue-before একটি এলিমেন্টের কন্টেন্ট বলার আগে কী শব্দ হবে তা নির্দেশ করে none
url
২
elevation শব্দ কোথা হতে আসবে তা নির্ধারণ কর angle
below
level
above
higher
lower
২
pause একটি ঘোষনায় থামানো(pause) প্রোপার্টি নির্ধারণ করে pause-before
pause-after
২
pause-after একটি এলিমেন্টের কন্টেন্ট বলার পরে থামানো নির্ধারন করে। time
%
২
pause-before একটি এলিমেন্টের কন্টেন্ট বলার আগে থামানো নির্ধারন করে। time
%
২
pitch বলার কন্ঠ নির্ধারন করে। frequency
x-low
low
medium
high
x-high
২
pitch-range বলার কন্ঠের রুপান্তর নির্ধারন করে। number ২
play-during একটি এলিমেন্টের কন্টেন্ট বলার সময় কী রকম শব্দ হবে তা নির্ধারন করে। auto
none
url
mix
repeat
২
richness বলার কন্ঠের জোরালো হবে তা নির্ধারন করবে। number ২
speak কন্টেন্ট Aurally অনুবাদ হচ্ছে কিনা তা নির্ধারন করে normal
none
spell-out
২
speak-header কিভাবে টেবিল হেডার নিয়ন্ত্রন করা যায় তা নির্দেশ করে। always
once
২
speak-numeral সংখ্যা কিভাবে পড়বে তা নির্দেশ করে digits
continuous
২
speak-punctuation যতি চিহ্নবিশিষ্ট অক্ষর কিভাবে পড়বে তা নির্দেশ করে none
code
২
speech-rate পড়ার গতি নির্ধারন করে number
x-slow
slow
medium
fast
x-fast
faster
slower
২
stress বলার কন্ঠে "stress" নির্দেশ করে number ২
voice-family বলার ভয়েস ফ্যামিলি নির্ধারন করে specific-voice
generic-voice
২
volume বলার আওয়াজের পরিমান নির্ধারন করে number
%
silent
x-soft
soft
medium
loud
x-loud
২